রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১৬ এপ্রিল ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন স্বাস্থ্য
সোনার দেশ ডেস্ক ১৬ এপ্রিল ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু
হাসপাতালে হাম রোগী (ফাইল ছবি)

দেশে হাম ও হামের লক্ষণ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে সন্দেহজনক হামে ছয় জন, বাকি দুই জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে মারা গেছে ৩৪ জন আর হামের লক্ষণে মারা গেছে ১৭২ জন।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২ জন। এদিকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ১৩ হাজার ১২৯ আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১০ হাজার ৪৯৬ জন।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন