মান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নওগাঁর মান্দা উপজেলার রেবা আখতার আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলি মন্ডল, উপাধ্যক্ষ বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাদত হোসেন, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম, প্রভাষক নুরুজ্জামান, সহকারী শিক্ষক মাহবুবা সিদ্দিকা রুমা ও নজরুল ইসলাম।
শেষে দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।