মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

রাবি-ব্র্যাক এআইএসপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
রাবি-ব্র্যাক এআইএসপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত
রাবি-ব্র্যাক এআইএসপি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সনদপত্র ও প্রাক্টিস কিট প্রদান করা হয়

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক আয়োজিত কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬ এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। রাবির নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান,


ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজের ভেটেনারি সার্জন ডা. মুহাম্মদ আল হেলাল মন্ডল। কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র ও প্রাক্টিস কিট প্রদান করেন। সেখানে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের শিক্ষকবৃন্দসহ কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৪৫ জন অংশ নেয়। এটি ছিল প্রশিক্ষণের ১১তম ব্যাচ।