পোরশায় প্রেসক্লাবের সভাপতি ডিএম রাশেদ, সম্পাদক শহিদুল ইসলাম
নওগাঁর পোরশায় সাংবাদিক ডিএম রাশেদ সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপজেলা প্রেসক্লাবের ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহসভাপতি হিসাবে আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল হোসেন ও কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেয়েছেন তোফাজ্জল হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এম রইচ উদ্দীন, মোস্তাকিম বিল্লাহ, নাঈম উদ্দীন ও ইউসুফ আলী। উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান।