জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় কিশোর বিভাগে প্রথম হয়েছেন রুআন ওসাইন চৌধুরী
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ আয়োজিত জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় কিশোর বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন রুআন ওসাইন চৌধুরী। রাজশাহী কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রুআন ওসাইন চৌধুরী ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত চর্চা করে আসছেন। এর আগেও সে জেলা শহর ও শহরের বাইরে থেকে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সে সঙ্গীত চর্চার পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগিতা।
গত ৯,১০ ও ১১ এপ্রিল ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যমঞ্চে অনুষ্ঠিত জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় প্রায় পাঁচ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ৩১০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এর মধ্যে ঢাকায় ৩১০ জনকে নিয়ে এই প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়। এর মধ্যে রুআন ওসাইন চৌধুরী প্রথম হয়েছেন। সে ভবিষ্যতে রবীন্দ্রসঙ্গীতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে আগ্রহী। সে সকলে দোয়া প্রার্থী।