রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, শুক্রবার সকাল ৬ টার দিকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা ধর্মশিং চাকমার বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যা করেন। এসময় গুলিতে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা আহত হন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাবো।
এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতাকে হত্যার প্রতিবাদে কুতুকছড়িতে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
তথ্যসূত্র: বাংলানিউজ