সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রশ্নে হাইকোর্টের রুল

সোনার দেশ ডেস্ক ১৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রশ্নে হাইকোর্টের রুল
হাইকোর্ট (ফাইল ছবি)

রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না— জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, শ্রম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ঠদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 


রোববার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।  শুনানিতে রিটকারীর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও রওশন আরা।


এর আগে রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা। রিটে গৃহকর্মীদের নিয়ে করা আইনের যথাযথ কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে। 


তথ্যসূুত্র: বাংলাট্রিবিউন