রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২ লাখ ৫৬ হাজার শিশু
হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। রাজশাহী জেলা ও মহানগর মিলিয়ে ২ লাখ ৫৬ হাজার ১২০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এর মধ্যে রাজশাহী মহানগরীতে ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র ও ৬টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।
রাজশাহীর নয়টি উপজেলায় ২ লাখ ১ হাজার ৯৭৬ শিশুকে টিকা দেওয়া হবে। মোট ২ হাজার ১৬৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরমধ্যে ৫৭৩টি স্কুল ভিত্তিক কেন্দ্র, ১ হাজার ৫৮৪টি আউটরিচ কেন্দ্র এবং ১০টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। জেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৯৭৬ জন, যার মধ্যে ১৩ হাজার ৫৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ১ রাখ ৮৮ লাখ ৩৭৯ জন কমিউনিটি সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।