সোমবার, এপ্রিল ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রোগীদের জন্য নেবুলাইজার ও ফ্যান উপহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে রোগীদের জন্য নেবুলাইজার ও ফ্যান উপহার

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর ওয়ার্ডে ব্যবহারের জন্য ফ্যান ও নেবুলাইজার দিয়েছে নারীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক মূলক সংগঠন ওয়েল ফেয়ার ক্লাব। 


সোমবার (২০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক এর হাতে এসব উপহার তুলে দেন ওয়েল ফেয়ার ক্লাবের সভাপতি সেলিনা বিশ্বাস। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,  ওয়েল ফেয়ার সদস্য ডা. সুফিয়ান আরা, নাদিরা আখতার রিভা, নাহিদা আখতার লিপা, সাবিনা ইয়াসমিন, সামিমা প্রমুখ। 


উল্লেখ্য, এর আগেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্যান্সার রোগী, কিডনি রোগী ও মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণসহ সেবামূলক কাজ করে আসছে।