বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস মালিক সমিতি কর্তৃক একচেটিয়া হারে বর্ধিত বাস ভাড়া প্রত্যাখান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে যাত্রী প্রতিনিধি সাথে নিয়ে সঠিক ব্যয় বিশ্লেষণ করে ভাড়া আরো কমানোর দাবী সংগঠনটির।
আজ ২২ এপ্রিল ২০২৬ বুধবার বাস ভাড়া এক লাফে.. .এত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।
বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের আগষ্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা করায় তখন বাস ভাড়া প্রতিকিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত ১১৪ টাকা লিটারের ডিজেলের মূল্য কমতে কমতে ১০০ টাকা আসলে সরকার তিনদফায় ৮ পয়সা বাস ভাড়া কমালেও কোন বাসে কমানো ভাড়ার সুবিধা পাইনি দেশের যাত্রী সাধারণ। এই কমানো ভাড়া সুফল যাত্রীরা পাচ্ছে কিনা কোন প্রকার তদারক করেনি সরকার। এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয় অর্থাৎ ১ টাকা বাড়ানোর কারণে বাস মালিকেরা ৬৪ শতাংশ ভাড়া বাড়াতে মরিয়া হয়ে উঠেছে।