বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৪২
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
গত শনিবার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য এ পরীক্ষা হয়।
মোট ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে এমসিকিউ পদ্ধতির এ লিখিত পরীক্ষা রাজধানীর নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।
তথ্যসূত্র: বিডিনিউজ