বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১২:৫০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
সৌদিতে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বিমানবেন্দরে হযযাত্রী (ফাইল ছবি)

এ বছর হজের জন্য বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। একই সময়ে সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্সে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

বুলেটিনে আরও জানানো হয়, বুধবার মক্কায় একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন