রবিবার, জুন ২১, ২০২৬

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা
ফাইল ছবি

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যাত্রীদের প্রতি কিলোমিটারে আগের তুলনায় ১১ পয়সা বেশি ভাড়া গুনতে হবে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয় বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর সরকার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি কিলোমিটার বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।


অপরদিকে দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটার দুই টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। 


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন