সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন স্বাস্থ্য
সোনার দেশ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী (ফাইল ছবি)

কমছেই না হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। আজও ৮ শিশু মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম রোগের লক্ষণ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণে মারা গেছেন ২১৬ জন। 


রোববার  (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪১২, যা গতকাল ছিল ১ হাজার ৫৮ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১৬, যা গতকাল ছিল ২২৯ জন। 


এদিকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন, যা গতকাল ছিল ২০ হাজার ৩৭৫ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন, যা গতকাল ছিল ১৭ হাজার ৯১ জন।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন