সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

সোনার দেশ ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ১২:২৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন।

এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

তথ্যসূত্র: বাংলানিউজ