সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০২ মে ২০২৬ ১২:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ মে ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা ও পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মো: ইকবাল শেখের ছেলে মো: সৌরভ ইসলাম (২১) এবং পবা থানার মহানন্দাখালী গ্রামের মৃত নিরেন মন্ডলের ছেলে শ্রী রবিন মন্ডল (২৫)। উভয়েই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।  

৩০ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সৌরভ এবং গতকাল ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭ টায় পবা থানার নওহাটা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে রবিনকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ বিধি মোতাবেক তল্লাশি করে সৌরভের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং রবিনের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।