সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বদলগাছীতে পার্টনার কংগ্রেস সেমিনার

বদলগাছী প্রতিনিধি ০২ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ০২ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
বদলগাছীতে পার্টনার কংগ্রেস সেমিনার

নওগাঁর বদলগাছী প্রোগ্রাম অন এগ্রিকালচারাল  এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড এসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার (০২ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বার্হী কর্মমর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ৩- আসনের সাংসদ ফজলে হুদা বাবুল।


প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা ্অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো, জাকির হোসেন চৌধুরী, পার্টনারশীপ স্কুল সদস্য মোহসিনার পারভীন,হানিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পার্টনার স্টলগুলো ঘুরে দেখেন।