রবিবার, মে ০৩, ২০২৬

শিবগঞ্জে ভুয়া অ্যাডিশনাল এসপি

শিবগঞ্জ প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০২ মে ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
শিবগঞ্জে ভুয়া অ্যাডিশনাল এসপি

শিবগঞ্জে অ্যাডিশনাল এসপির পরিচয় দিয়ে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার অভিযোগে মোহাম্মদ অলিউল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপর টোলা গ্রামের ইসারুল ইসলামের ছেলে মো. অলিউল্লাহ নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন পাম্পে গিয়ে তেল নিচ্ছিলেন। এ সময় তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরবর্তীতে শনিবার (০২ মে) শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গোলাপ বাজার এলাকা থেকে তাকে আটক করে।


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুয়া অ্যাডিশনাল এসপি অলিউল্লাহ আটকের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ  জেলা কারাগারে পাঠানো হয়েছে।