রবিবার, জুন ২১, ২০২৬

একদিনে হাম ও উপসর্গে ১০ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৬ মে ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন স্বাস্থ্য
সোনার দেশ ডেস্ক ২৬ মে ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
একদিনে হাম ও উপসর্গে ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে এবং নিশ্চিত হামে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৭৭২ জন।


১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৩০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৮০০ জন।


গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৬৭ জনের মৃত্যু হয়েছে।   


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের মৃত্যু হয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ