শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী জেলায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক ২৩ জুন ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ জুন ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন
রাজশাহী জেলায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজশাহীর নয়টি উপজেলায় তিন লাখ তিন হাজার ১৭৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।  


রোববার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম।


সংবাদ সম্মেলনে বলা হয়, জেলায় মোট তিন লাখ তিন হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ খাওয়ানো হবে শিশুদের নীল রঙের ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


এর মধ্যে স্থায়ী কেন্দ্র আছে ১০টি। এছাড়াও অস্থায়ী কেন্দ্র আছে মোট ১ হাজার ৭৭৮টি। মোট স্বেচ্ছাসেবী থাকবে ৩ হাজার ৭৬ জন। প্রতিনিটি কেন্দ্রে দুজন করে থাকবে তারা। 


সিভিল সার্জন জন্মের পরই শিশুকে শাল দুধসহ মায়ের দুধ খাওয়ানোর ওপর জোর দেন। শিশুর শরীরের ভিটামিনের চাহিদা পূরণে মায়ের বুকের একটি দুধ কমপক্ষে পাঁচ মিনিট খাওয়ানোর পর অন্যটি খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া মায়েদের গাজর, লালশাক, মিষ্টি কুমড়া, মাছ, মাংস, দুধ ও ডিমের মতো ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শও দেন সিভিল সার্জন।


সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম বলেন, যারা হামের টিকা নিয়েছে তারাও ভিটামিন এ ক্যাপসুল নিতে পারবেন। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। 


সভায় ক্যাম্পেইন নিয়ে সার্বিক তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম।