রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীতের দাপট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহীতে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ভোররাত থেকে আকাশ মেঘ ও কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় বৃষ্টি ঝরেছে। এদিন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শীতের সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টির স্যাঁতসেঁতে ভাব, এতে বাড়তে পারে শীতের দাপট।
রাজশাহী আবহাওয়া অফিস বলছে- রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে প্রায় এক ঘণ্টা ধরে। যদিও পরিমাণ খুবই সামান্য। এ সময় শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ রয়েছে বৃষ্টিপাত হতে পারে।
সকালে অফিসগামী মানুষ ছাড়াও নিম্ন আয়র মানুষদের জীবিকার তাগিদে ঘর ছেড়ে বৃষ্টিতে
ভোগান্তি পোহাতে হয়েছে। হালকা বৃষ্টি আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এদিকে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের ভোগান্তি বেড়েছে। শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় এখনই মানুষ শীত থেকে বাঁচতে গরম কাপড় ও আগুনের উষ্ণতায় আশ্রয় নিচ্ছে।
দিনমজুর নাজমুল ইসলাম বলেন, বৃষ্টি পড়ায় আজ কাজ হলো না। ঠান্ডাও বেশি লাগে। তাই ফিরে আসলাম। ফাঁক জায়গায় কাজ, হুহু করে বাতাস বইছে ঠান্ডা লাগছে। এখন খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর রাজশাহীতে শীত আরও জেঁকে বসবে।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিস পর্যবেক্ষক লতিফা হেলম বলেন, সকাল ৬ টার দিকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কথা হয়েছিল। এসময় দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়। যারা সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ কুয়াশা এবং মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। বৃষ্টিপাত হতে পারে। এই আবহাওয়া কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে। #