শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী-৬ আসন : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুবদল নেতা আনোয়ার হোসেন

WP Import ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
রাজশাহী-৬ আসন : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুবদল নেতা আনোয়ার হোসেন
রাজশাহী-৬ আসন : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুবদল নেতা আনোয়ার হোসেন


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুকে সরাসরি লাইফে এসে তিনি ভোটার ও শুভাকাক্ষিদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, কেউ মূল্যায়ন না করলেও নিজ নিজ দায়িত্বে থেকে ব্যক্তিকে না, ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
উল্লেখ্য, আনোয়ার হোসেন উজ্জল ১৮ ডিসেম্বর উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন উজ্জল বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করেছিলাম। শেষ পর্যন্ত মনোনয়ন না দেওয়ায় নিজ দায়িত্বে থেকে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার লক্ষ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।