শনিবার, আগস্ট ২২, ২০২৬

জাতীয় আদিবাসী পরিষদের তহবিল গঠনে মাসব্যাপী ধান উত্তোলন কর্মসূচি

WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:১১ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের তহবিল গঠনে মাসব্যাপী ধান উত্তোলন কর্মসূচি
জাতীয় আদিবাসী পরিষদের তহবিল গঠনে মাসব্যাপী ধান উত্তোলন কর্মসূচি


সংবাদ বিজ্ঞপ্তি :


জাতীয় আদিবাসী পরিষদের তহবিল গঠনে মাসব্যাপী ধান উত্তোলন কর্মসূচি শুরু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেলডাঙ্গা গ্রামে প্রথম ধান উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। গ্রাম প্রধান স্বতঃস্ফূর্তভাবে ধান প্রদান করে কর্মসূচিতে সহযোগিতা করেন। কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি।

তিনি বলেন,আদিবাসীদের ভূমি, পরিচয়, অধিকার ও ন্যায্যতার লড়াই দীর্ঘদিনের। এই আন্দোলনকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে নিজেদের শক্তির উপর দাঁড়ানো জরুরি। ধান উত্তোলন কর্মসূচি সেই আত্মনির্ভরতার একটি প্রতীকী উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবিন্দ্রনাথ হেমরম, দেওপাড়ার শিপন ওরাওসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা।

গোদাগাড়ীর সভাপতি রবিন্দ্রনাথ হেমরম বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং চলমান আন্দোলন-সংগ্রামকে আরও সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ তহবিল গঠনের উদ্যোগ হিসেবে মাসব্যাপী ধান উত্তোলন কর্মসূচি গ্রহণ করেছে।

এই তহবিল গঠনের মাধ্যমে সংগঠনের আন্দোলন, সংগ্রাম, অধিকার আদায়, আইনি সহায়তা, সচেতনতা কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। তাঁরা সকল স্তরের আদিবাসী জনগণসহ শুভানুধ্যায়ীদের এই উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাসব্যাপী এই ধান উত্তোলন কর্মসূচির মাধ্যমে সংগঠনের আর্থিক ভিত্তি শক্তিশালী হবে এবং আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য দাবির আন্দোলনকে শক্তিশালী করতে সহায়তা করবে।