তানোরে বিদেশী পিস্তল ও চারটি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, চারটি পাইপ গান উদ্ধার করেছে র্যাব-৫। এছাড়াও দুটি সিলভার রঙয়ের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ছয়টি চিকন পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনিয়াপাড়া গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা এগুলো রেখে তার তথ্য দিতে পারেনি র্যাব।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ও র্যাব-৫ মিডিয়া থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুনিয়াপাড়া গ্রামে স্থানীয় একজনের গোয়ালঘর পেছন রান্না করার জন্য রাখা খড়ির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেনি।
উদ্ধার অস্ত্রগুলো তানোর থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।