শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে যুবলীগ নেতাসহ ১৭ জন গ্রেপ্তার

WP Import ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:০৯ অপরাহ্ন
নগরীতে যুবলীগ নেতাসহ ১৭ জন গ্রেপ্তার
নগরীতে যুবলীগ নেতাসহ ১৭ জন গ্রেপ্তার


সংবাদ বিজ্ঞপ্তি :


নগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)। মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। সে নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।