শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে সনাক, ইয়েস এবং এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে সনাক, ইয়েস এবং এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

রাজশাহীর বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক সভা বুধবার (২৯ জুলাই) ব্র্যাক লার্নিং সেন্টার, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তাগণ রাজশাহীর সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। 


সনাক সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে এবং সনাক সদস্য আলিমা খাতুন লিমা ও ইয়েস দলনেতা পিয়া খানম এর  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো: আতিকুর রহমান। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি) ও রাশেদ ইবনে ওবায়েদ (রিপন), সদস্য প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, এভারিস্ট হেমব্রম, মোছা: তাহেরা খাতুন ও মো: গোলাম সারওয়ার প্রমুখ।


মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি ইয়েস গ্রুপের পক্ষ থেকে মোছা: আমেনা খাতুন, মুরাদ হোসেন, মো: আব্দুল হাদী ও মো: আবদুল বারিক বক্তব্য রাখেনরাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমী এসিজি’র সমন্বয়ক মো: সাউদ নিজাম, খড়খড়ী উচ্চ বিদ্যালয় এসিজি’র সমন্বয়ক মো: হযরত আলী, মিশন বালিকা উচ্চ বিদ্যালয় এসিজি’র সহ-সমন্বয়ক মোসা: মারুফা আক্তার, ৪৫ নং ডাঁশমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি’র সহ-সমন্বয়ক ইফফাত উমাইয়া বৃষ্টি, ১৬ নং হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি’র সমন্বয়ক মোসা: শামসুন্নাহার খাতুন, ৩৪ নং মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি’র সমন্বয়ক মো: রেজাউল ইসলাম, নওহাটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এসিজি’র সহ-সমন্বয়ক তসলিমা খাতুন, বড়গাছী স্বাস্থ্য উপ-কেন্দ্র এসিজি’র সমন্বয়ক মোসা: রহিমা বেগম, বিলনেপালপাড়া (দর্শনপাড়া) স্বাস্থ্য উপ-কেন্দ্র এসিজি’র সমন্বয়ক ইসলেমা খাতুন এবং বোয়ালিয়া থানা ভূমি অফিস এসিজি’র সমন্বয়ক সুরাজ দাস তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।


অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত সকল সদস্য দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সমাজের সকল পর্যায়ে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার আহবান জানান। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সভাপতি সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। শপথ পাঠের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।