শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছী ও ক্ষেতলালে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেফতার

WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪৩ অপরাহ্ন
WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪৩ অপরাহ্ন
বদলগাছী ও ক্ষেতলালে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেফতার
বদলগাছী ও ক্ষেতলালে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :


নওগাঁর বদলগাছী ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেচ জব্দ করেছে র‌্যাব-৫। এসময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। দুই উপজেলাতে পৃথক অভিযান চালানো হয়।

বদলগাছীর চাপানগর এলাকা থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও ক্ষেতলালের উত্তর ছোটবস্তা এলাকা থেকেও ৪০০ পিস ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলগাছীতে গ্রেফতার দুই মাদক কারবারি হলেন, বদলগাছীর থুবশহর গ্রামের রাজু (৩৪) ও শাওন (২২)। ক্ষেতলালের গ্রেফতার দুই মাদক কারবারি হলেন, জয়পুরহাট সদরের জগদীশপুরের রিপন হোসেন (২০) ও তহমিনা খাতুন ডলি (৩০)।
গ্রেফতারকৃত আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে থানায় হস্তান্তর করা হয়েছে।#