শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী’র সীমান্তে ভারতীয় যৌন উত্তেজক সাইট্রেট ট্যাবলেট জব্দ

WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০২:২৪ অপরাহ্ন
রাজশাহী’র সীমান্তে ভারতীয় যৌন উত্তেজক সাইট্রেট ট্যাবলেট জব্দ
রাজশাহী’র সীমান্তে ভারতীয় যৌন উত্তেজক সাইট্রেট ট্যাবলেট জব্দ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী’র সীমান্তে ভারতীয় যৌন উত্তেজক সাইট্রেট ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র টহল দল কাটাখালী থানাধীন পশ্চিম বাতান নামক স্থান থেকে জব্দ করেছে এই ট্যাবলেট।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের সীমানার কিছুটা অভ্যান্তরে চরের রাস্তায় একজন ব্যক্তি, হাতে একটি ব্যাগ নিয়ে হেটে যাচ্ছিল। তখন বিজিবি’র টহল দল তার পরিচয় জানতে চাইলে তার হাতের ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক উক্ত ব্যাগ হতে ‘ভারতীয় যৌন উত্তেজক সাইট্রেট ট্যাবলেট-৯৬ পিস (মালিকবিহীন)’ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় সাইট্রেট ট্যাবলেট রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।