শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০২:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০২:২২ অপরাহ্ন
গোদাগাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ
গোদাগাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন নতুনগ্রামের কবরস্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য নতুনগ্রাম নামক এলাকায় করবস্থানের পাশে পৌছালে আশেপাশে কোন মাদক কারবারী বা কোন লোকজন দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে কবরস্থানের আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে।

তল্লাশীর এক পর্যায়ে কবরস্থানের পাশে খড়ের স্তুপ দেখতে পায়। বিষয়টি বিজিবি’র আভিযানিক দলের নিকট সন্দেহ জনক মনে হলে তারা খড় সরালে বস্তায় মোড়ানো অবস্থায় একটি পোটলা দেখতে পায়। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পোটলাটি খুলে তার মধ্য হতে ‘ভারতীয় মদ-২০ বোতল (মালিকবিহীন)’ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে।#