শনিবার, আগস্ট ২২, ২০২৬

বড়দিন উপলক্ষ্যে নগরীর বিভিন্ন গির্জা পরিদর্শনে পুলিশ কমিশনার

WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০১:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ ডিসেম্বর ২০২৫ ০১:৫৩ অপরাহ্ন
বড়দিন উপলক্ষ্যে নগরীর বিভিন্ন গির্জা পরিদর্শনে পুলিশ কমিশনার
বড়দিন উপলক্ষ্যে নগরীর বিভিন্ন গির্জা পরিদর্শনে পুলিশ কমিশনার


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মহানগরীতে যীশু খ্রিস্টের জন্মদিন (শুভ বড়দিন) উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।

এসময় তিনি কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা এবং রাজপাড়া থানার সিটি চার্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ কমিশনার আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং গির্জায় উপস্থিত শিশুদের নিজ হাতে কেক কেটে খাওয়ান। এসময় গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। উপস্থিত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।
এছাড়াও বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানাধীন ওমরপুরস্থ বিশপ হাউস পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) চলতি দায়িত্বে জনাব মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।