জয়পুরহাটে নৈতিক শিক্ষার উপর কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাট সদরের প্রত্যন্ত আমদই ইউনিয়নের বাকিলা মহসেনিয়া উচ্চ বিদ্যালয় এর ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শতাধিক শিক্ষার্থীদের নিয়ে নৈতিক শিক্ষার উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ ঘটিকায় সুজন-সুশানের জন্য নাগরিক, জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের সিনিয়র সহ-সভাপতি ও জেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অবঃ মোঃ আমিনুর রহমান বকুল। নৈতিক শিক্ষার পাঠচক্র, আচরণ, মানবিকতা, বিনয়, পরিবেশ রক্ষা শিক্ষা, আর্তমানবতার সেবার এবং বিধ বিষয়ের উপর আলোচনা করেন সুজন, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন। সুজনের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণপ্রাপ্ত সুজন কর্মী আফরোজা বেগম ও সামিনা প্রমুখ।