তালাইমারী থেকে গাঁজাসহ আসামী আটক

সংবাদ বিজ্ঞপ্তি :
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮:২৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র আভিযানিক দল মতিহার থানার পারহাউজ পাড়ায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজাসহ এক অটোরিক্সাচালককে আটক করেছে।
ধৃত চালক চারঘাট থানার মীরকামারি গ্রামের শাহাদত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৩৩)। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের দেখে রিক্সাচালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। রিক্সা তল্লাসি করে পলিথিনে মোড়ানো অবস্থায় গাজা উদ্ধার করা হয়।
এ সময় অটোরিক্সা ও মোবাইল ফোন ২টি জব্দ করা হয়। ধৃত আসামী ও জব্দ মালামাল মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আটককৃত মালামাল ও মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৩২,৩৭৫/- টাকা।