শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিটিটিসির অভিযান: জেএমবির লিফলেট, ১৪ পাইপ বোমাসহ আটক ১

সোনার দেশ ডেস্ক ১২ আগস্ট ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ আগস্ট ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
সিটিটিসির অভিযান: জেএমবির লিফলেট, ১৪ পাইপ বোমাসহ আটক ১
সাভারের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িতে অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এ অভিযান চালান। এ ঘটনায় প্রাথমিকভাবে জেএমবির কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটিতে অভিযান শুরু করে সিটিটিসি। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করে সিটিটিসি। তাঁর নাম আরিফ হোসেন (২৮)।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের ওই বাড়িতে অভিযান চালানো হয়।


রাত ১২টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে জানান, আটকের সময় তাঁর (আরিফ) কাছে থাকা একটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি শক্তিশালী পাঁচটি পাইপ বোমা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে একই ধরনের আরও ৯টি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযান চলাকালে ওই কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়েছে।


সাভারে সিটিটিসির অভিযান, বাড়ি থেকে বোমা ও জেএমবির লিফলেট উদ্ধারসাভারে সিটিটিসির অভিযান, বাড়ি থেকে বোমা ও জেএমবির লিফলেট উদ্ধার


ভাড়াটেদের বিষয়ে তাঁরা আগে থেকে কিছুই জানতেন না উল্লেখ করে বাড়ির মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা গণমাধ্যমকে বলেন, ‘আব্বাস আলী নামের একজনসহ আরও একজন বাসা ভাড়া নিতে এসেছিলেন। ২ আগস্ট আমরা তাঁদের বাসা ভাড়া দিই। তাঁরা জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী


হিসেবে সেখানে থাকবেন এবং পাশের একটি স্কুলে তাঁদের ছেলে-মেয়েদের ভর্তি করাবেন। পরিবার নিয়ে থাকবেন বলেই আমরা তাঁদের বাসা ভাড়া দিয়েছিলাম।’ ইলমা আরও বলেন, ‘তাঁরা জানিয়েছিলেন, তাঁরা ড্রাইভিংয়ের কাজ করেন। বাসার ভেতরে এত কিছু লুকিয়ে রাখবেন, সেটা আমরা কোনোভাবেই জানতাম না। আমরা তাঁদের সাধারণ ভাড়াটে হিসেবেই বাসা ভাড়া দিয়েছিলাম।’


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন