রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

সোনার দেশ ডেস্ক ১২ আগস্ট ২০২৬ ০১:১০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ আগস্ট ২০২৬ ০১:১০ অপরাহ্ন
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।

বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক ১১১ নম্বর বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল জানিয়েছেন।


নিহতরা হলেন-ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তার স্ত্রী মালু বেগম (৭৬)। গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ডিসি (উত্তর) সাইফুল বলেন, “খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।”

তথ্যসূত্র: বিডিনিউজ