রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ব্রোনকফ-সি সিরাপ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) ৫৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়াড় বিওপি’র আভিযানিক দল, দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকার বাঁশ বাগান থেকে মালিকবিহীন ভারতীয় ২৯ বোতল ব্রোনকফ-সি সিরাপ উদ্ধার করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি প্লাস্টিক ব্যাগে থাকা সিরাপ ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।