শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে এক আ’লীগ সমর্থকসহ ১৯ জনকে গ্রেফতার

WP Import ২৩ ডিসেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ ডিসেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ন
নগরীতে এক আ’লীগ সমর্থকসহ ১৯ জনকে গ্রেফতার
নগরীতে এক আ’লীগ সমর্থকসহ ১৯ জনকে গ্রেফতার


সংবাদ বিজ্ঞপ্তি :


নগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ অভিযানসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত হলেন মো: আব্দুল হানিফ (৩৬)। আওয়ামী সমর্থক হানিফ রাজশাহী মহানগরীর কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া এলাকার মো. হযরত আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে আজ বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।