বাঘায় মাদক ব্যবসায়ী সাগর গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সাগর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৯০ পিস ইয়াবাসহ আড়ানী-বাগাতিপাড়া সড়কের নুরনগর খয়েরমিল ঘোষপাড়া ভাঙ্গা সাঁকো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাগর আলী (৩০) উপজেলার আলাইপুর গাবতলি গ্রামের আক্তার আলী ছেলে। তার কাছে থেকে ইয়াবাসহ একটি মোটরসাইলে ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আলাইপুর থেকে মোটরসাইলে নিয়ে ইয়াবা নিয়ে বাগাতিপাড়ার দিকে যাচ্ছিল সাগর আলী। এ সময় গোপন সংবাদের বিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।