রবিবার, আগস্ট ২৩, ২০২৬

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

সোনার দেশ ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
রূপসা থানা

খুলনা জেলার রুপসা উপজেলায় শহিদের মোড় এলাকায় জয় ঢালী (২৭) নামে একজন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় রূপসা শহীদের মোড় এলাকায় দুর্জনি মহলের সামনে এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, নিহত জয় ঢালী (২৭) স্থানীয় বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ থেকে ৫ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে করে রুপসা এলাকার দুর্জনি মহলের সামনে এসে জয় ঢালীর ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জয় ঢালীর মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জয় ঢালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


খুলনার রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ঘটনাস্থলেই জয় ঢালীর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি। অপরাধীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।


তথ্যসূত্র: জাগোনিউজ