শনিবার, আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সোনার দেশ ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০১:২৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০১:২৭ অপরাহ্ন
মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


রোববার (১৬ আগস্ট) ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।


এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।


২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।


তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।


২০২৬ সালের ২৪ জুলাই শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি