রাজশাহী সদরে এবি পার্টির নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর-২ আসন থেকে আমার বাংলাদেশ পার্টির (এবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে রাজশাহী মহানগর এবি পার্টির নেতা-কর্মীরাসহ সাঈদ নোমান নিজে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মোহাম্মদ সাঈদ নোমান আরো বলেন, জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতির চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় তিনি রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।