শনিবার, আগস্ট ২২, ২০২৬

দুর্গাপুরে জেঁকে বসেছে শীত শীতের পোশাক নিতে ফুটপাতে মানুষের ভিড়

WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন
দুর্গাপুরে জেঁকে বসেছে শীত শীতের পোশাক নিতে ফুটপাতে মানুষের ভিড়
দুর্গাপুরে জেঁকে বসেছে শীত শীতের পোশাক নিতে ফুটপাতে মানুষের ভিড়


গোলাম রসুল,দুর্গাপুর :


উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে হঠাৎ করেই বেড়ে গেছে শীতের তীব্রতা। দিনের বেশির ভাগ সময় দেখা মিলছে না সূর্যের। দুর্গাপুর উপজেলায় প্রচন্ড শীতে জনজীবন যখন বিপর্যস্তÍ তখন একটু গরম কাপড়ের জন্য নিম্নআয়ের মানুষ ছুটে চলছেন ফুটপাত-বাজারে।

বর্তমানে উপজেলার বিভিন্ন হাটে বাজারের ফুটপাতের দোকানগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। হঠাৎ করে শীত জেঁকে বসায় গত ৩দিন থেকে দোকানিরা গরম কাপড় বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে জমজমাট বেচাকেনা হওয়ায় খুশি ব্যাবসায়ীরা।

দুর্গাপুর থানা মোড় থেকে শুরু করে বাজারের বিভিন্ন এলাকায় ফুটপাতগুলোতে গরম কাপড়ের জন্য অন্তত ১৫-২০টি দোকানে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে। এ তীব্র শীতের মধ্যে এসব দোকানে সব বয়সীদের জন্য শীতের পুরাতন ও নতুন সুয়েটার বা জ্যাকেট কেনাকাটা করতে ক্রেতাদের লক্ষণীয় ভিড় দেখা যায়। তবে ক্রেতারা অভিযোগ করছেন, পুরোপুরি শীত না পড়লেও পোশাকের অনেকটা বেশি দাম হাকা হচ্ছে।

তার পরেও কিছুটা সাশ্রয় পাওয়ার আশায় শীতের পুরনো পোশাক ক্রয় করছেন তারা। দুর্গাপুর বাজার ফুটপাত ব্রীজ মার্কেটে অন্তত ২০ থেকে ২৫টি গরম কাপড়ের দোকান রয়েছে। শীতের শুরু থেকেই বেশ জমজমাট বেচা কেনা করছেন ব্যবসায়ীরা।
পুরনো শীতের পোশাক বিক্রেতা ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, তারা ঢাকা, চট্রগ্রাম, কুষ্টিয়া ও পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে পুরানো শীতের কাপড় ও জ্যাকেট সোয়েটারের বেল্টগুলো তারা ক্রয় করেন। এবং সেই বেল্ট ভেঙ্গে সাইজ করে তা ক্রেতাদের সামনে সাজিয়ে রেখে বিভিন্ন দামে বিক্রি করেন তারা।

সেই বেল্টগুলোর মধ্যে বড়দেরসহ ছোটদের জ্যাকেট ও সোয়েটার রয়েছে। তারা ১৫০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত দামে বিভিন্ন নারী-পুরুদের গরম কাপড় বিক্রি করেন।

ব্যবসায়ীরা বলছেন গত ৩-৪ দিন থেকে শীত পড়েছে। আর এই কয়েকদিন থেকে তারা প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার টাকার শীতের পোশাক বিক্রি করছেন। এতে তাদের প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার টাকা লাভ হয়। এদিকে বিভিন্ন গার্মেন্টস দোকান গুলোতে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। সেখানেও নতুন শীতের গরম কাপড় কেনার জন্য ভিড় করছেন সব বয়সীর নারী-পুরষ ও শিশু কিশোরা।

দুর্গাপুর ব্রীজের পাশে ফুটপাতে পোশাক কেনতে আশা আছমা বেগম নামের এক ক্রেতা বলেন, পুরনো শীতের পোশাকের দাম কম হওয়ায় তিনি তার মেয়ের জন্য একটি সোয়েটার ও তার জন্য আরেকটি সোয়েটার কেনেন। যার দাম লেগেছে ২৬০ টাকা। তিনি আরো বলেন তাদেরমত মধ্যবিত্তরা একটু সাশ্রয় মূল্যে গরম কাপড় কিনতে এই পুরনো ফুটপাতেই আসেন। এই ফুটপাত তাদের ভরসা।

দুর্গাপুর আম্বীয়া প্লাজার গার্মেন্টস মালিক আলামিন জানান, তারা দোকানে ছেলেদের জ্যাকেটের দাম ১২শ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত, মেয়েদের লং সোয়েটার ৮শ থেকে ১৫শ টাকা। বাচ্চাদের সোয়েটার ৭০০ টাকা থেকে ১১০০ টাকা, ছেলেদের মাফলার ৩০০ থেকে ৫০০ টাকা ও টুপি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, তাদের দোকানের পাশাপশি তুলনামূলক পুরনো কাপড়ের দোকানগুলোতেই বেশি কেনাবেচা হচ্ছে। তবে পুরোপুরি শীত পড়লে আরো বেশি বেচাকেনা হবে।

এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারের ফুটপাত ও অভিজাত শপিংমলগুলোতে উচ্চবিত্ত, সচ্ছল, মধ্যবিত্ত ও অসচ্ছল মানুষের ভিড়ও চোখেপড়ার মতো লক্ষ্য করা গেছে।