তালাইমারী সীমান্তে ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১:৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিওপি’র আভিযানিক দল ফুলতলাঘাট সংলগ্ন কবরস্থানের পাশ থেকে মালিকবিহীন ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্যাপেন্টাডল ট্যাবলেট নদীপাড়ে ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।