শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী/ ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।


দলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।


তথ্যসূত্র: জাগোনিউজ