শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৭:১০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৭:১০ অপরাহ্ন
যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ঘটনাস্থলে পড়ে ছিল নিহতের মোটরসাইকেল/ছবি-জাগো নিউজ

যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওরফে পেরেক আলামিন (২৮) যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

মাসিক সম্মানীর তালিকায় জামায়াত নেতার নাম, প্রকৃত ইমাম-খাদেমরাই বাদ!


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সদর পুলিশ ফাঁড়ি সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


তথ্যসূত্র: জাগোনিউজ