শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিএনসিসি ফোরামের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক সোনাজুল ইসলাম নাইম

WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ১১:১১ অপরাহ্ন
বিএনসিসি ফোরামের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক সোনাজুল ইসলাম নাইম
বিএনসিসি ফোরামের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক সোনাজুল ইসলাম নাইম

নিজস্ব প্রতিবেদক:

‘শীতের রোদে একতার জয়যাত্রা’কে স্লোগানকে সামনে রেখে বিএনসিসি ফোরামের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) নগরীর চকপাড়া নাদের হাজির মোড় এলাকায় নাহার কুইজিনে অনুষ্ঠিত সভায় শহীদ ওসমান হাদী ও এক্স-ক্যাডেট দুলাল আব্দুল্লাহ এর মরহুমা মাতার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়। উক্ত সভায় ৩১ মহাস্থান ব্যাটালিয়ান ক্যাপ্টেন প্রফেসর মোহাম্মাদ আতাউর রহমানকে সভাপতি ও মো. সোনাজুল ইসলাম নাইমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ মহাস্থান ব্যাটালিয়ান লে. কর্নেল (অব.) শাহনাজ ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ মহাস্থান ব্যাটালিয়ান মেজর (অব.) ড. শেখ মো. রবিউল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের ফোরামের সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কমিটিকে আগামীতে দেশের সেবা করার জন্য ও ফোরামকে আরও সুসংগঠিত করার প্রতি আলোকপাত করেন। বিশেষ অতিথি ফোরামের আগামীর সফলতা কামনা করেন।