শনিবার, আগস্ট ২২, ২০২৬

কাটাখালী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার

WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০১:৪৪ অপরাহ্ন
কাটাখালী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার
কাটাখালী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ।

শনিবারি (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো. সুমন কাদেরীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আতিকুর রহমানের নেতৃত্বে কাটাখালী থানা পুলিশের একটি দল কাটাখালী নওদাপাড়া প্রাইমারি স্কুলের পাশে নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার কাকাইলকাটি এলাকায় ফিরোজ নামীয় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে গাঁজা মজুদ রেখেছে।

প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো: ফিরোজ আলী (৪০) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার নিজ বসতবাড়ির ছাদ তল্লাশি করে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।