শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে আ’লীগের চার কর্মিসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০১:২৪ অপরাহ্ন
নগরীতে আ’লীগের চার কর্মিসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৮ জন
নগরীতে আ’লীগের চার কর্মিসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৮ জন


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন, মো. ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) এবং ইরফান খান মিরাজ (২৫)। আওয়ামীলীগ কর্মী , মো. ইব্রাহীম (৩০) রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে, পুঠিয়া উপজেলা শাখার কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মো. মাজেদুর রহমানের ছেলে, আওয়ামীলীগ সমর্থক রামজান (৩৫)

রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইরফান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার মো: ইউসুফ আলী খানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।