শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মী আব্দুল মোমিনের ইন্তেকাল

WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মী গোরহাঙ্গা নিবাসী সাবেক যুবদল নেতা আব্দুল মোমিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। আব্দুল মোমিন শুক্রবার দিবাগত রাত ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। শনিবার বেলা ১২টায় পবা নতুনপাড়ায় মরহুমের জানাযা শেষে গোরহাঙ্গা গোরস্থানে দাফন কার্য সম্পন্ন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ১৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার মনিরুজ্জামান শরিফ ও রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন।