চারঘাট সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ৮ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল রাজশাহীর বাঘা থানার কিশোরপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ম্যানকোজেব ৭৫% ডাইথানেম ৪৫-২২ প্যাকেট (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে।
এক চোরাকারবারি একটি কার্টন মাথায় করে খেয়াঘাটের দিকে আসার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কার্টন ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।