শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ীতে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত

WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন
গোদাগাড়ীতে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত
গোদাগাড়ীতে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি :


শনিবার (২০ ডিসেম্বর) সিসিবিভিও, রাজশাহী ও ইএসডিও’র যৌথ উদ্যোগে রাজশাহীর দেওপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেওপাড়া ইউনিয়নভুক্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সচেতনতা সভার কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা। সভায় সভাপতিত্ব করেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শাহানাজ বেগম ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাঃ সাইদুল ইসলাম,

রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন ও সিসিবিভিও প্রতিনিধি মোঃ নিরাবুল ইসলাম। সভার উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়বার আহ্বান জানান। সভার মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো: আতিকুর রহমান। সভায় গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী ও সমাজ সংগঠক ইমরুল সাদাত, মানিক এক্কা ও সূচিত্রা হেম্ব্রম।